Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

admin • 09 Apr 2024, 10:27 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার (৮ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৫ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ নিয়ে পাওয়া তথ্য পর্যালোচনা শেষে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে এই বৈঠকে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।