Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

‘ঈগল’ প্রতীক পেলেন মুরাদ হাসান

admin • 18 Dec 2023, 06:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘ঈগল’ প্রতীক পেলেন মুরাদ হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ঈগল প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

 

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল মুরাদ হাসানের পক্ষে প্রতীক গ্রহণ করেন।

 

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন।

 

দশম সংসদ নির্বাচনে জোটগত কারণে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে তিনি মনোনয়ন বঞ্চিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগের টিকিট পান।

   

দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য হলে সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এ দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যে নানা কারণে আলোচিত ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

 

একইসঙ্গে দলীয় পদ-পদবিও হারান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডা. মুরাদ হাসান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।