Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৯ লাখ টাকা চুরি

admin • 19 Sep 2023, 09:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৯ লাখ টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নজরে আসলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, উপজেলার কালিকচ্ছ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা রয়েছে। শাখাটি পরিচালনা করে হাফেজ মোহাম্মদ আনসার নামে এক ব্যক্তি।

তিনি ব্যাংকের শাখাটি সোমবার রাতে বন্ধ করে বাড়িতে যান। সকালে এসে দেখেন অফিসে জানালার গ্রিল কাটা। ভেতরে রক্ষিত সিন্দুকটি ভেঙে সেখানে থাকা ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা ঘটনাটির তদন্ত করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।