Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

admin • 14 Jun 2026, 09:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের হিসাবে থাকা ৫ লাখ টাকা খুঁজে না পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় ব্যাংক ব্যবস্থাপক চলে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ গ্রাহকেরা তাকে আটকে রাখেন।

 

রোববার (১৪ জুন) জগন্নাথপুর ইসলামী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। টাকা তুলতে গিয়ে হিসাব থেকে অর্থ উধাও হওয়ার কথা শুনে ব্যাংকেই কান্নায় ভেঙে পড়েন ওই গ্রাহক। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

 

জানা গেছে, দিরাই উপজেলার জগদল গ্রামের বাসিন্দা ছতর মিয়ার ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার হিসাবে ৫ লাখ টাকা জমা ছিল। কয়েকদিন ধরে তিনি ওই টাকা উত্তোলনের চেষ্টা করলেও নানা কারণে তা সম্ভব হচ্ছিল না।

পরে তিনি জগন্নাথপুরের একটি ব্যাংকে নতুন হিসাব খুলে চেকের মাধ্যমে টাকা স্থানান্তরের উদ্যোগ নেন। তবে রোববার ইসলামী ব্যাংক শাখায় গিয়ে হিসাবের বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, তার হিসাবে কোনো টাকা নেই এবং অর্থ অন্য একটি ব্যাংকের হিসাবে চলে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।