Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

ইসরায়েলে এবার হামাসের ড্রোন হামলা

admin • 23 Oct 2023, 10:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইসরায়েলে এবার হামাসের ড্রোন হামলা

ইসরায়েলের বিভিন্ন সামরিক উপস্থিতি লক্ষ্য করে এবার ড্রোন হামলা চালানোর দাবি করেছে হামাস। সোমবার হামাসের সশস্ত্র শাখা আল–কাসাম বিগ্রেড এ হামলা চালায় বলে জানা যায়। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এই তথ্য প্রকাশ করেছে আল–কাসাম বিগ্রেড।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, হামাসের ড্রোনের একটি গিয়ে আঘাত হানে হ্যাটজেরিম এলাকায় অবস্থিত ইসরায়েলি বিমান বাহিনীর একটি ইউনিটে। আরেকটি আঘাত করে তাসলিম মিলিটারি বেসে।

 

এই হামলার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলও। গাজা সীমান্তে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

 

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকায় এই সংঘাত হয়েছে বলে জানা যায়।

 

হামাস–ইসরায়েল সংঘাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সংঘাতে এ পর্যন্ত ১৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। বন্ধ করতে হয়েছে ৩২টি হাসপাতাল। বোমার কারণে ধ্বংস হয়েছে অনেক ভবন। এর নিচে চাপা পড়ে আছে ১ হাজার ৫০০ মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।