চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন পরিচালিত শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দির পরিদর্শন করেছেন কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। এ সময় পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ও ইসকনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে স্বাগত জানান।
হাটহাজারী মডেল থানা সূত্র জানায়, বেলা ১২টা ৪০ মিনিটে পুণ্ডরীক ধাম মন্দিরে প্রবেশ করেন কবি ফরহাদ মজহার। এ সময় পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে স্বাগত জানান।
রবিবার সনাতনী সম্প্রদায়ের আট দফা আন্দোলনের বড় দুটি প্লাটফর্ম বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট একীভূত হয়ে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’-এর আত্মপ্রকাশ হয়।





