Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইরানে ১০ দিন ধরে ইন্টারনেট বন্ধ

admin • 10 Mar 2026, 10:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইরানে ১০ দিন ধরে ইন্টারনেট বন্ধ

ইরানে ১০ দিন ধরে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।

ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকসের মতে, ২৪০ ঘণ্টা ধরে ইরানে সরকার আরোপিত ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। বিশ্বের কোনো দেশের সরকার এর আগে এত বেশি দিন ধরে ইন্টারনেট বন্ধ রাখেনি।

এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ রাখে ইরান সরকার। এরপর দেশটি যুদ্ধের মধ্যে দ্বিতীয়বারের মতো ইন্টারনেট বন্ধ রাখে।

২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধের তীব্রতা বেড়েছে। এবার মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ১,৩০০ জন নিহত হয়েছেন।

এরপর ইরানি সেনারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। এ ছাড়া ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের হামলায় মোট আট মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানি সেনারা ১ মার্চ থেকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিও বন্ধ করে দিয়েছে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।