কিশোরগঞ্জে ১৪১ পিস ইয়াবাসহ এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ পৌর শহরের গাইটাল ফার্মের মোড় থেকে তাকে আটক করা হয়।
পুলিশের হাতে ইয়াবাসহ আটক রুবেল হোসেন (৩২) পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন।গতকাল দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার ফার্মের মোড়ে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশের একটি দল। এসময় বিএনপি নেতা রুবেলকে নিজ দোকান থেকে ১৪১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন হোসাইন জানান, ইয়াবাসহ আটক রুবেলের বিরুদ্ধে মাদক আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।





