Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ইমিগ্রেশনে যাত্রী হয়রানি কমাতে আরো আন্তরিক হতে বললেন বিমান প্রতিমন্ত্রী

admin • 27 Aug 2022, 03:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইমিগ্রেশনে যাত্রী হয়রানি কমাতে আরো আন্তরিক হতে বললেন বিমান প্রতিমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনকে আরও যাত্রীবান্ধব আচরণের নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। যাত্রীরা যাতে কোনো হয়রানি ও অস্বস্তির মধ্যে না পড়েন সে ব্যাপারে ইমিগ্রেশন কর্মকর্তাদের আন্তরিক হতে বলেন প্রতিমন্ত্রী।   প্রতিমন্ত্রী শনিবার (২৭ আগস্ট) বিমানবন্দরে বিভিন্ন কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় এ নির্দেশনা দেন তিনি।   প্রতিমন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এরিয়া, গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট ডিভিশন, ফ্লাইটের জন্য প্রস্তুত বিমানের উড়োজাহাজ, হ্যাঙ্গার এরিয়া, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, ইমিগ্রেশনের বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।   যাত্রার জন্য প্রস্তুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী যাত্রীদের ইনফ্লাইট বিনোদন নিশ্চিতের জন্য বিমানের ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের কন্টেন্ট আরও সমৃদ্ধ করার নির্দেশনা দেন।   এছাড়া যেকোনো উড়োজাহাজ ফ্লাইট থেকে ফেরার পর যথাযথ প্রক্রিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের আরামদায়ক ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও আন্তরিক হতে বলেন।   লাগেজ বেল্ট এরিয়া ও গ্রাউন্ড সার্ভিস ডিভিশন খাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়ানোর পরামর্শ দেন। গ্রাউন্ড সার্ভিসে দক্ষ জনবল প্রয়োজন থাকায় এ বিভাগের জন্য বিমানের নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা আনা ও দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন। সেইসঙ্গে গ্রাউন্ড সার্ভিস ডিভিশনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার জন্যও বিমান কর্তৃপক্ষকে পরামর্শ দেন।   মেইনট্যানেন্সের সময় উড়োজাহাজ হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে কাজ করতেও হ্যাঙ্গারে কর্মরতদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।   এরপর ফ্লাইট ক্যাটারিং সেন্টার পরিদর্শন করেন। বিভিন্ন অংশের কার্যক্রম ঘুরে দেখেন। যাত্রীদের জন্য প্রস্তুতকৃত ইনফ্লাইট খাবারের উন্নত মান নিশ্চিত করতে ক্যাটারিং সেন্টারের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।   পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বেবিচকের সদস্য এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নজরুল ইসলাম সরকার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহক সেবা) সিদ্দিকুর রহমান প্রমূখ  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।