Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইমামের বেতন নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

admin • 29 Sep 2024, 06:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইমামের বেতন নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

সুনামগঞ্জের মধ্যনগরে মসজিদের ইমামের বেতন ও হিসাব নিকাশ নিয়ে কথা কাটাকাটির জেরে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ২৫ জন আহত হয়েছেন।

 

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামে ঘণ্টাব্যাপী এ সংর্ঘষ চলে। উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

আহতদের চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা জামে মসজিদ ইমামের বেতন ও মসজিদের হিসাব নিকাশ নিয়ে ওই গ্রামের বাবুল চৌধুরী ও আজিজুল ইসলামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আজিজুলের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে টেপিরকোনা জামে মসজিদের সামনের রাস্তায় বাবুলের লোকজনদের ওপর হামলা করে। এতে করে দুগ্রুপের প্রায় ২৫ জনের মতো আহত হয়।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। দুপক্ষের লোকজন বসে বিষয়টি সমাধান করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।