Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইভ্যালির রাসেল ও নাসরিনের ৫ বছর কারাদণ্ড

admin • 13 Nov 2025, 01:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইভ্যালির রাসেল ও নাসরিনের ৫ বছর কারাদণ্ড

প্রতারণার এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাভোগ করতে হবে।

 

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় বিচারক তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হোসেন জানান, মামলাটি করেছিলেন সাদিকুর রায়হান নামে এক গ্রাহক। মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২০ মার্চ তিনি ইভ্যালি থেকে তিনটি মোটরসাইকেল অর্ডার দেন, কিন্তু নির্ধারিত সময়েও পণ্য পাননি। পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে সিটি ব্যাংকের দুটি চেক দেওয়া হয়, যা ২০২২ সালের ১২ এপ্রিল জমা দেওয়ার পর ব্যাংক থেকে ফেরত আসে।

 

এরপর ২০২৩ সালের ২৬ নভেম্বর সাদিকুর রায়হান ঢাকার সিএমএম আদালতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ রায় ঘোষণা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।