Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল

admin • 23 Jan 2023, 02:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল

বৈশ্বিক আর্থিক সংকটের কারণে আপাতত দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সরকারের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

 

তিনি জানান, বৈশ্বিক আর্থিক সংকটের কারণে আপাতত বাজেট অনুমোদন দিচ্ছে না সরকার। তাই আগামী নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট হচ্ছে না।

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলো নির্বাচন কমিশন। বর্তমানে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০-৮০টি আসনে ভোট করা সম্ভব। তবে নির্বাচন কমিশন ইভিএম কেনার সিদ্ধান্ত নিলেও দেশে এ যন্ত্র নিয়ে বিতর্ক শেষ হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।