Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইবির পুকুরে ভেসে উঠল শিক্ষার্থীর লাশ

admin • 17 Jul 2025, 07:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইবির পুকুরে ভেসে উঠল শিক্ষার্থীর লাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল পুকুরে ভেসে উঠেছে এক শিক্ষার্থীর লাশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষয়টি জানাজানি হয়। পরে সাড়ে ৬ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। 

 

লাশটি আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের সাজিদ আব্দুল্লাহর বলে নিশ্চিত করেছে সহপাঠীরা। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

এদিকে ঘটনাস্থলে ইবির নিরাপত্তা কর্মকর্তারা ও ইবি থানার পুলিশ সদস্যরা উপস্থিত হন। 

 

পুকুর পাড়ে অবস্থিত দোকানি আকমল বলেন, আমি দুপুরের দিকে দেখি কেমন একটা উঁচু হয়ে আছে। মনে হচ্ছিলো প্যান্ট ভেসে আছে। পরে আসরের দিকে দেখি মাথা ভেসে উঠেছে। তখন বিষয়টি জানাজানি হয়।

 

ইবি থানার ওসি জানান, লাশ পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশ উত্তোলন করা হয়েছে। কোনো আঘাতের চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি। লাশটি এখানকার ছাত্রের বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।