Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইবিতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন

admin • 15 Aug 2023, 12:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইবিতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন

যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবার।

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সূচনা হয়।

 

এসময় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এদিকে ৯টায় হলসমূহে স্ব স্ব প্রভোস্টগণ পতাকা উত্তোলন করেন।

এর পরপরই উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। পরে উপাচার্য উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে সঙ্গে নিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন এবং জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে দিবসটি ঘিরে সকাল সাড়ে ১০টায় টিএসসিসিতে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।

এছাড়াও সন্ধ্যা ৭ টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে বঙ্গবন্ধুর উপরে নির্মিত এক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে বলে জানায় প্রশাসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।