Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ইতেকাফে বসেছেন জামায়াতের আমির

admin • 23 Mar 2025, 08:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইতেকাফে বসেছেন জামায়াতের আমির

পবিত্র রমজান মাসের শেষ দশ দিনের জন্য রাজনীতি ও দুনিয়ার সকল কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ইতেকাফে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

শনিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রচার বিভাগের একটি সূত্র।

 

জানা গেছে, ঢাকার একটি মসজিদে ইতেকাফে বসেছেন জামায়াত আমির। পবিত্র ঈদুল ফিতরের চাঁদ (আরবি শাওয়াল মাসের চাঁদ) দেখা পর্যন্ত তিনি ইতিকাফে থাকবেন। রোজা ২৯টি হলে ৩০ তারিখ পর্যন্ত আর রোজা ৩০টি হলে ৩১ তারিখ পর্যন্ত ইতিকাফে থাকবেন তিনি।

 

সাধারণত মুসলিমরা পবিত্র রমজান মাসের শেষ দশ দিনকে সিয়াম সাধনার পাশাপাশি অধিকতর আত্মশুদ্ধির জন্য ইতেকাফে বসে থাকেন। এসময়টিতে ইতেকাফে থাকা ব্যক্তি দুনিয়ার অন্যান্য সকল কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইবাদাত বন্দেগি ও জিকিরে মশগুল থাকেন।

 

ইসলামের বিধান অনুযায়ী পবিত্র রমজান মাসের ২০ তারিখ থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত সময়কে ধরা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।