Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ৪৬২৬ টাকা

admin • 05 Nov 2023, 07:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ৪৬২৬ টাকা

 সোনার  দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়া‌নো হয়েছে।

 

এর ফলে এ ক্যাটাগরির সোনার  নতুন মূল্য হবে ১ লাখ চার হাজার ৬২৬ টাকা (প্রতি ভরি)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে রেকর্ড দাম ছিল ১ লাখ দুই হাজার ৮৭৬ টাকা।

রোববার (৫ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (৬ নভেম্বর) থেকে এটি কার্যকর করা হবে।

 

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।