Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইউএনওর নির্দেশে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখার অভিযোগ

admin • 21 Jun 2024, 12:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইউএনওর নির্দেশে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখার অভিযোগ
জামালপুর প্রতিনিধিঃ  জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পল্লী বিদ্যুৎ লাইন টেকনিশিয়ানকে ঘরের খুটির সাথে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ইউএনও'র নির্দেশে আনসার সদস্যরা বেঁধে রেখেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী বিদ্যুৎ কর্মচারী মোঃ ইকবাল হোসেন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ইউএনও'র আবাসিক কোয়াটার সংলগ্ন আনসার ব্যারাকে বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের কোয়াটারের বেলী-১, হাসনাহেনা-১ ও আনসার ব্যারাকের গত দুই বছরের পল্লী বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ দেওয়ানগঞ্জ জোনাল অফিসের নির্দেশে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মো. ইকবাল হোসেন ও লাইন টু লেবেল-১ শাহজামাল ইয়াছিন নামের দুই কর্মচারী বকেয়া বিলের জন্যে উপজেলা চত্তরে যান। সেখানে কিছুক্ষণ খুঁজাখুঁজি করে উপজেলা পরিষদের কোয়াটারের বেলী-১, হাসনাহেনা-১, ও আনসার ব্যারাক পান কিন্তু দায়িত্বশীল কাউকে না পেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা এজিএম মো. শেখ ফরিদকে ফোনে বিষয়টি জানালে তিনি বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার নির্দেন দেন। নির্দেশ পেয়ে মো. ইকবাল হোসেন শাহজামাল ইয়াছিন আনসার ব্যারাকের কর্তব্যরত আনসারদের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার কথা জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসানকে ফোনে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার বিষয়টি জানান। একপর্যায়ে ইউএনওর নির্দেশে আনসারগণ ইকবাল হোসেনকে আনসার ব্যারাকের বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখেন। ভুক্তভোগী পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মো. ইকবাল হোসেন জানান, আমি ইচ্ছে করে সেখানে যাইনি। অফিসের নির্দেশ মোতাবেক আমি ও শাহজামাল ইয়াছিনকে সাথে নিয়ে আনসার ব্যারাকে যাই। সেখানে আনসারদের পল্লী বিদ্যুতের সংযোগ বিছিন্ন করার কথা বললে তারা বাধা দেন এবং ইউএনও স্যারকে ফোন দেন। ফোনে আমাদের কে পাঠিয়েছেন জানতে চাইলে আমরা ফোনে ইউএনও স্যারকে তা জানাই। এক পর্যায়ে ইউএনও স্যার ব্যারাকের আনসারদের নির্দেশ দেন আমাদের বেধে রাখতে এবং ইউএনও স্যারের নির্দেশে তারা আমাকে বারান্দার খুটির সাথে বেধে রাখেন। দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম মো. শেখ ফরিদ বলেন, বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। উর্ধতন কতৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সকে ফোন দেওয়া হলে ফোন রিসিভ না করে কেটে দেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।