Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইঁদুর ও উইপোকা কেটে নষ্ট করল কৃষকের ২ লাখ টাকা

admin • 08 Aug 2026, 09:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইঁদুর ও উইপোকা কেটে নষ্ট করল কৃষকের ২ লাখ টাকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক কৃষকের কষ্টার্জিত সঞ্চয়ের প্রায় দুই লাখ টাকা কেটে নষ্ট করে দিয়েছে ইঁদুর ও উইপোকা।

শনিবার (৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছোবেদ আলী। এর আগে, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বিষয়টি জানাজানি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামে কৃষিকাজ করে আসছেন।

স্ত্রী-সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি অনেক কষ্টে জমানো টাকা একটি কাঠের আলমারিতে সংরক্ষণ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি আলমারি খুলে তিনি দেখেন, অসাবধানতাবশত জমানো টাকাগুলোতে ইঁদুর ও উইপোকা আক্রমণ করেছে।

মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায় তার দীর্ঘদিনের কষ্টের সঞ্চয় প্রায় দুই লাখ টাকা। জমানো টাকা ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় এখন চরম দিশেহারা এই কৃষক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।