Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

admin • 30 Jul 2024, 07:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে হাসপাতালে পৌঁছান প্রাধানমন্ত্রী। এ সময় তিনি আহতদের খোঁজ-খবর নেন এবং সার্বিক চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন।

এর আগে  শনিবার (২৭ জুলাই) পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন। আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

 

এরও আগে শুক্রবার (২৬ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন সরকারপ্রধান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।