Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আসমানী নামকরণের গৃহহীন বিধবার পাশে এপেক্স ক্লাব অব কুষ্টিয়া

admin • 01 Jan 2023, 08:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আসমানী নামকরণের গৃহহীন বিধবার পাশে এপেক্স ক্লাব অব কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীর গৃহহীন বিধবা আসমানী নামকরণের রেজিয়া বেগমের পাশে দাঁড়িয়েছেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া। রোববার ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সদকী ইউনিয়নের তারাপুর গ্রামে বিধবা রেজিয়ার বসত ঘর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

বেশকিছু দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে "ধানক্ষেতে পাটখড়ির টং ঘরে বিধবা ও তার প্রতিবন্ধী ছেলের বসবাস" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তীব্র শীতের মধ্যে মা ও ছেলের এমন মানবেতর জীবন-যাপনের সংবাদ পেয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল রেজিয়া বেগমকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সরকারি আর্থিক সহায়তার বিষয়টি সময়সাপেক্ষ হওয়ায় এই পরিবারের পাশে দাঁড়ালেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া। ক্লাবের পক্ষ থেকে সমাজের সহৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহায়তা ও এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার যৌথ সহযোগিতায় রেজিয়ার স্বপ্নের বসতঘর নির্মাণ কাজ শুরু হয়েছে।

"রেজিয়ার বসতঘর নির্মাণকাজ সম্পন্ন করতে যেকোনো হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা বিনয়ের সাথে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা"।

বসতঘর নির্মাণকাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট এপে. আইপিপি এন্ড এক্সপ্যানশন ডিরেক্টর এপে. নূরুন্নবী বাবু, সেক্রেটারি এন্ড ডিনার ডিরেক্টর এপে. শাহারিয়া ইমন রুবেল, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, সাধারণ সম্পাদক লিপু খন্দকার, ট্রেজারার আব্দুস সালাম, সার্ভিস ডিরেক্টর রাসেল পারভেজ, মেম্বার এন্ড এ্যাটেনডেন্স ডিরেক্টর মিরাজুল ইসলাম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন মেম্বার খন্দকার সোহেল টানু, সমাজ সেবক আকাশ আহমেদ প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।