Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আস-সুন্নাহ ফাউন্ডেশনে 'স্টুডেন্টস কমিউনিটি অব মাহমুদপুর' সংগঠনের সহায়তা

admin • 29 Aug 2024, 10:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আস-সুন্নাহ ফাউন্ডেশনে 'স্টুডেন্টস কমিউনিটি অব মাহমুদপুর' সংগঠনের সহায়তা

টানা অতিবৃষ্টি এবং অপ্রত্যাশিত পাহাড়ি পানির ঢলে বন্যায় দেশের পূর্বাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, সিলেট, চাদপুরসহ ১৪ টি জেলার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এতে চরম বিপর্যয়ে পড়ে তারা। এমতাবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তাদের সাথে এবার বন্যার্তদের পাশে দাড়ালো

জামালপুরের মেলান্দহে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্টুডেন্টস' কমিউনিটি অব মাহমুদপুর”।

 

তথ্যমতে দেশের ১৪টি জেলায় এই অপ্রত্যাশিত বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। অনেকের ঘর পানির নিচে ডুবে গেছে। অধিকাংশ রাস্তায় হাঁটুর উপর কোমর সমান পানি দেখা যায়। ফলে দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষগুলো। এটি স্মরণকালের ভয়াবহ বন্যা বলে মনে করছেন তারা।। এর আগে কখনো এমনটা দেখেননি এটাই অনেকের দাবি। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করে “স্টুডেন্টস' কমিউনিটি অব মাহমুদপুর”

 

বন্যার্তদের দুর্ভোগের কথা চিন্তা করে তাদের সাহায্যার্থে ফান্ড রাইজিং প্রজেক্ট "সহযোগ: HANDS TO HELP" এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং সাধারণ মানুষের কাছ থেকে চারদিনের চেস্টায় মোট ১ লাখ ২০ হাজার ৯ শত ২৪ টাকা অনুদান সংগ্রহ করে তারা।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংগ্রহীত অনুদানের সব টাকা মেলান্দহের মাহমুদপুর বাজারের ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনুদান প্রকল্পে জমা দেয় তারা। বন্যার্ত এলাকায় ত্রান সামগ্রী পৌছাতে পরিবহন খাতেই বেশি টাকা খরচের কথা ভেবে সংগ্রহের সব টাকা অনলাইন ডোনেশনে “আস সুন্নাহ ফাউন্ডেশন ”এ জমা দিয়েছে “স্টুডেন্টস' কমিউনিটি অব মাহমুদপুর”

 

তবে এই ত্রাণ সহায়তায় শেষ নয় বন্যাসহ বিভিন্ন দুর্যোগে যেকোনো সময় মানুষের পাশে থাকার অঙ্গিকার করে স্টুডেন্টস' কমিউনিটি অব মাহমুদপুর উদ্যোগে অনুদান সংগ্রহ করা কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাদ্দাম হোসেন, আহসান হাবীব রাসেল, শুভ, নাজমুল হাসান, খোকন, সানাউল্লাহ, শাওনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়,

অপ্রত্যাশিত এ বন্যা ফেনীসহ দেশের ১৪টি জেলায় ভয়াবহ রূপ নিয়েছে। অনেকের ঘর পানির নিচে ডুবে যাওয়ায়। চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষগুলো। মানুষ মানুষের জন্য। এই দুঃসময়ে তাদের জীবন বাচাতে আমাদের দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নিয়েছি। আমরা যে টাকা সংগ্রহ করেছিলাম তা দিয়ে বন্যার্ত এলাকায় ত্রান সামগ্রী পৌছাতে পরিবহন খাতেই বেশি টাকা চলে যাবে। তাই সংগ্রহের সব টাকায় ব্যাংকের মাধ্যমে আস সুন্নাহ ফাউন্ডেশনে দিয়েছি। এখনো বিভিন্নভাবে অর্থ সংগ্রহের চেস্টা চালাচ্ছি। মানুষের এমন দুর্ভোগে আমরা সবসময় মানুষের পাশে থাকবো-ইনশাআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।