Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আশুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে যুবক নিহত

admin • 11 Apr 2023, 11:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আশুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে যুবক নিহত

ঢাকার সাভারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

 

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন মো. বাদশা (৩০)। ‍দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার দিকে যাচ্ছিল। এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনাস্থলে বাদশা নামে ওই  যুবক নিহত হন। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছুক্ষণ যানচলাচল বিঘ্নিত হয়। পরে বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।