Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আশুলিয়ায় ফেব্রিকস গোডাউনে আগুন

admin • 18 Jul 2024, 09:03 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আশুলিয়ায় ফেব্রিকস গোডাউনে আগুন

রাজধানীর সাভারের আশুলিয়ায় একটি ফেব্রিকস গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র অফিসার শাহজাদী সুলতানা অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ইতোমধ্যে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।