Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আলীকদমে ৫০ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

admin • 07 Sep 2023, 11:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আলীকদমে ৫০ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বান্দরবানের আলীকদম উপজেলায় ৫০ হাজার  পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।  বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দড়িমুখ পাড়া তংলে ম্রো (কারবারি) এর ছেলে মেনরিং ম্রো (২৫) এবং একই পাড়ার তংলে ম্রো (কারবারি) এর ছেলে মেনডম ম্রো (৩১)।

সেনা সূত্রে জানা যায়, আলীকদম সেনা জোনের (৩১ বীর) আওতাধীন পোয়ামুহুরী ক্যাম্পের সার্জেন্ট সাইদুর রহমান এর নেতৃত্বে একটি সেনা টিম পোয়ামুহুরী বাজারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সেনা টিম তথ্য অনুসারে আলী নামের এক ব্যক্তির নৌকা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা সহ দুইজন দুষ্কৃতিকারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।

৫০ হাজার পিস ইয়াবা সহ দুইজন আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের নামে মাদক আইনে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।