Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আলীকদমে 'অভ্যুদয়' কর্তৃক শিক্ষা বিষয়ক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত

admin • 17 Oct 2024, 04:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আলীকদমে 'অভ্যুদয়' কর্তৃক শিক্ষা বিষয়ক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় "পড়বো,জানবো ও আলীকদম'কে গড়বো" এই স্লোগানকে সামনে রেখে আলীকদমের অরাজনৈতিক সংগঠন 'অভ্যুদয় শিক্ষা পরিবার' কর্তৃক শিক্ষা বিষয়ক 'উন্মুক্ত সেমিনার' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ই অক্টোবর) সকাল ১০ টায় আলীকদম উপজেলার রূপমুহুরী রিসোর্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের পাবলিক স্পিকার হিসেবে শিক্ষক,সাংবাদিক ও সমাজকর্মী সাইয়েদ আব্দুল্লাহ, আর্টস পাবলিকেশনের স্বত্বাধিকারী জুবায়ের আহমেদ এবং শিরোনামহীন ব্যান্ড দলের শিল্পী শেখ ইশতিয়াক বক্তব্য দেন। এছাড়া আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য দেন। এতে পাবলিক স্পিকার এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

সেমিনারে সাইয়েদ আব্দুল্লাহ বলেন,"গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় পাওয়া হলো, এখন আমরা নিজেদেরকে নাগরিক ভাবতে পারি। এর আগে দেশটাকে একজনের এবং তার বাবার দেশ ভাবা হতো। পাহাড়ের মানুষের আওয়াজ পাহাড় ভেদ করে নীতি নির্ধারকদের কান পর্যন্ত নিয়ে যেতে হবে। তাই নিজেদেরকে এর উপযুক্ত করে গড়ে তুলতে হবে।প্রশাসনের কেউ ঘুষ চাইলে শক্তভাবে প্রতিবাদ করতে হবে। পার্বত্য এলাকার সম্প্রীতি রক্ষা করতে হবে।আর শিক্ষার্থীদের-ই এই দায়িত্ব পালন করতে হবে এবং রাজনৈতিক নেতার পিছনে শোডাউন না করে পড়ালেখায় মনোযোগী হতে হবে।"

'অভ্যুদয় শিক্ষা পরিবার'এর পরিচালক এম.এন.সাফা (বাবু) বলেন,"অভ্যুদয় একটি অরাজনৈতিক সংগঠন।আমরা আলীকদমের 'শিক্ষাখাত'কে এগিয়ে নিতে কাজ করছি। স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই বিপ্লবের ফলে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার সাথে সম্পর্ক একটু কমে গেছে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী করে তুলতে আমাদের এই আয়োজন। আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের বেশ কিছু শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করছেন। আমরা আলীকদমকে এক অনন্য জায়গায় নিয়ে যেতে চায়।"

অভ্যুদয় শিক্ষা পরিবারের এই সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) রুপায়ন দেব,আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কুদ্দুস,সরকারি মাতামুহুরি কলেজের প্রভাষক ইয়াছির আরাফাত,মনজুর ইলাহি সওকত, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল হামিদ প্রমুখসহ ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।