Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

আলীকদম জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

admin • 12 Jul 2023, 10:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আলীকদম জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুস্থ পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে আলীকদম জোন।

বুধবার (১২ জুলাই) ৩১ বীর সংলগ্ন সম্মেলন কক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ শওকাতুল মোনায়েম , এ সময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, দরিদ্র ও দুস্থ পরিবার, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা ও আলীকদম মুরাং কমপ্লেক্সের শিক্ষার্থীদের খাবার বিল বাবদ মোট ২,৪৪,৭২৫ টাকা অনুদান প্রদান করা হয়।

এসময়, আলীকদম জোনের ক্যাপ্টেন আজিজুল হাকিম পিন্স ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।