Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

আর্জেন্টিনার জালে জাপানের ৮ গোল

admin • 23 Sep 2023, 02:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনার জালে জাপানের ৮ গোল

আর্জেন্টিনা পুরুষ দল রীতিমতো উড়ছে। কোপা আমেরিকা, ফাইনালিসিমা ও বিশ্বকাপ জেতার পাশাপাশি ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষেও রয়েছে মেসি বাহিনী। তবে শোচনীয় অবস্থা আর্জেন্টিনা নারী ফুটবল দলের। ফিফার প্রীতি ম্যাচে জাপানের কাছে ৮-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা নারী দল।

নিজেদের মাঠে আর্জেন্টিনাকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল জাপান নারী দল। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই তানাকা গোল করেন জাপানকে এগিয়ে দেন। দশম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসেগাওয়া। ২৫তম মিনিটে তাকাহাশি গোল করলে জাপান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাসেগাওয়া। এছাড়া ৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে গোল করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে নিজের দ্বিতীয় গোলটি করলে জাপানের ৮-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।