Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ‘অফার’ ঘোষণা আইনজীবীর

admin • 05 Jun 2026, 07:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনা সমর্থকদের জন্য ‘অফার’ ঘোষণা আইনজীবীর

আজেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে গেলে রোগীদের কাছ থেকে ভিজিট ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দেন পটুয়াখীল চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। এবার তার দলে সামিল হয়েছেন আর্জেন্টিনা সমর্থক মিঠুন সাহা নামে এক আইনজীবী।

শুক্রবার (৫ জুন) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মিঠুন সাহা জানান, বিশ্বকাপের সময়ে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা ক্লায়েন্টদের জন্য থাকবে বিশেষ অফার। ফুটবল বিশ্বকাপের আনন্দকে উপভোগ্য করে তুলতে এ উদ্যোগ নিয়েছেন।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে বিশ্বকাপ উন্মাদনার মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে আইনসেবার ক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।

জানা গেছে, মিঠুন সাহার চেম্বার ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় অবস্থিত। চেম্বারের সময়সূচি অনুযায়ী, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং অন্যান্য দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি সেবা দিয়ে থাকেন।

এ বিষয়ে মিঠুন সাহা বলেন, মানুষের সঙ্গে সম্পর্ক ও আন্তরিকতার জায়গাটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের মধ্যে যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে, তার সঙ্গে আমিও সম্পৃক্ত হতে চেয়েছি। তাই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এই বিশেষ অফারের ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। আমার এই উদ্যোগের উদ্দেশ্য শুধু বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করা। আশা করি ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করবে।

তার এমন ঘোষণাকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সেবাদাতারা নানা ধরনের অফার দিলেও একজন আইনজীবীর পক্ষ থেকে এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।