Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আরো ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

admin • 23 Nov 2023, 04:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আরো ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আসছে বিএনপির। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

শুক্রবার ও শনিবার দুইদিন বিরতি দিয়ে আগামী ২৬ নভেম্বর সকাল ছয়টা থেকে ২৮ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।

 

ইতোমধ্যে আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে নতুন এ কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হবে।

 

এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শেষে নতুন ষষ্ঠ দফায় সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়। গত বুধবার ও আজ বৃহস্পতিবার এই দফার অবরোধ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।