Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আর দুই দিন নয়,শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে এক দিন ছুটি

admin • 31 Mar 2026, 03:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আর দুই দিন নয়,শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে এক দিন ছুটি

অনলাইন আর অফলাইন মিলিয়ে একটা নতুন শিক্ষা পদ্ধতি চালু করতে চায় সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন,জ্বালানি সংকট আর অন্যান্য বৈশ্বিক সমস্যার কারণে শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে চিন্তা-ভাবনা চলছে।

 

আজ মঙ্গলবার ৩১ মার্চ তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,এই প্রস্তাব খুব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

 

শিক্ষামন্ত্রী বলেন,ছুটি আর আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা হচ্ছে। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সপ্তাহে ছয়দিন ক্লাস করার বিষয়টি চিন্তা করা হচ্ছে।

 

তিনি আরও বলেন,কিছু ক্লাস অনলাইনের মাধ্যমে নেওয়ার পরিকল্পনা আছে। একটা জরিপে দেখা গেছে যে,৫৫% শিক্ষার্থী আর তাদের বাবা-মা অনলাইন শিক্ষার পক্ষে। তবে সবাই যদি অনলাইন শিক্ষা নেয়,তাহলে শিক্ষার্থীরা সামাজিকভাবে একটু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে,সেটাও সরকার ভেবে দেখছে।

 

মন্ত্রী বলেন,প্রথমে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালু করা হবে। তবে কলেজ পর্যায়েও এটা চালু করা যাবে কি না,সেটা নিয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অন্যরকম একটা প্ল্যান থাকতে পারে।

 

এছাড়া,মহানগরীতে ট্রাফিক জট,জ্বালানি সংকট আর বৈশ্বিক পরিস্থিতির প্রভাব কমানোর জন্য শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস,ইলেকট্রিক গাড়ি,মেট্রো রেল,সোলার প্যানেল চালিত গাড়ির মতো কিছু ব্যবস্থা নেওয়ার চিন্তা আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।