Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আমবাগানে প্রবাসীর লাশ, স্বজনের দাবি হত্যা

admin • 12 Feb 2024, 01:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আমবাগানে প্রবাসীর লাশ, স্বজনের দাবি হত্যা

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার কুমারখালীতে আমবাগান থেকে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামস্থ সাধু মোঃ টুটুল ভেরোর আমবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সরদ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ

প্রবাস ফেরত ওই ব্যক্তির নাম মোঃ হযরত (৩৩)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি প্রায় মাসখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

তবে নিহতদের স্বজনদের ভাষ্য, হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, লাহিনীপাড়ায় একটি মেহগুনি বাগানে সাধু মোঃ টটুল ভেরোর সাধুসঙ্গের আস্তানা রয়েছে। আস্তানার পিছনের আমবাগানে একটি গাছের সাথে ঝুলতে মাফলারে ঝুলছে হযরতের মরদেহ। মরদেহের চারিদিকে পুলিশ, স্বজন ও উৎসুক জনতা ভিড় করেছে।

এসময় বাবা আব্দুল হান্নান বলেন, আমার ছেলে মাসখানেক আগে দেশে ফিরেছে শ্বশুর বাড়িতে উঠেছিল। পারিবারিক কলহের কারনে ছেলে আমার বাড়ি থাকেনা। তেমন যোগাযোগও ছিলোনা। সকালে খবর পেয়ে টুটুল সাধুর আমবাগানে লাশ পেয়েছি। তাঁর ভাষ্য, শ্বশুর বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে তাঁর ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

ভাই তুষার বলেন, আমার ভাইয়ের শালা নয়ন গত রোববার মুঠোফোনে ভাইকে হত্যার হুমকি দিয়েছিল। আর আজ লাশ পেয়েছি। ভাই আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছি। আমি সু্ষ্ঠ বিচার চাই।

জানা গেছে, ঝিনাইদহ জেলার কণ্যাদায় গ্রামের আব্দুল লতিফের মেয়ে মোছা. নিলা খাতুনের সাথে হযরতের বিয়ে হয়েছিল। বিয়ের পর স্বামী - স্ত্রী দুজনেই সৌদি আরব থাকতেন।

কুমারখালী থানার উপ পরিদর্শক মো. ইমদাদুল হক জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

মিরর/নয়ন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।