Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে

admin • 12 Aug 2024, 02:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। এখন থেকে পিবিআই এ মামলার তদন্ত করবে।

 

সোমবার পুলিশ সদর দফতরের নির্দেশে এই মামলা তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়। রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকির হোসেন জানান, স্পর্শকাতর মামলাগুলো পিবিআই আগে থেকেই ছায়া তদন্ত করে আসছে। এখন আবু সাঈদ হত্যা মামলার তদন্তও সরাসরি পিবিআই করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।