Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ২ তরুণী আটক

admin • 30 Dec 2024, 10:00 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ২ তরুণী আটক

সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) আটককৃতদের আদালতে পাঠানো হবে।

 

এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার হোটেল সাগর রেস্ট হাউজের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

 

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা এলাকায় হোটেল সাগর রেস্ট হাউজের দ্বিতীয় তলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

 

এ সময় দুই তরুণীকে আটক করতে সক্ষম হয়। তারা ওই হোটেলে অসামাজিক কাজে জড়িত ছিল। আটককৃতদের সোমবার (৩০ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।

আরএ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।