Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আবারো দূষিত শহরের শীর্ষে ঢাকা

Mohiuddin Ahmad Tanveer • 25 Jan 2023, 12:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আবারো দূষিত শহরের শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। আজ সে তালিকায় শীর্ষে ঢাকা।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৭৬ স্কোর। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

 

এ ছাড়া একই সময়ে একিউআই ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। ১৭১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৭০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৭০ একই স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের দিল্লি।

 

দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে আসছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে সম্যক ধারণা দেয়।

 

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এরমধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।