Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আপেলের টুকরো গলায় আটকে ছয় মাসের শিশুর মৃত্যু

admin • 03 Apr 2023, 10:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আপেলের টুকরো গলায় আটকে ছয় মাসের শিশুর মৃত্যু

রাজধানীর মাদারটেক এলাকায় ইফতারের সময় আপেলের টুকরো গলায় আটকে ঢাকা মেডিকেল হাসপাতালে আসা ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সামির কিয়ান।

 

সোমবার (৩ এপ্রিল) পরিবারের লোকজন রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার পরে কিয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

মাদারটেক দক্ষিণগাঁও ২নং রোড এলাকার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতো কিয়ান। তার বাবার নাম সাখাওয়াত হোসেন। ইফতারের সময় আপেলের ছোট একটি টুকরা খেতে গিয়ে শিশুটির গলায় আটকে যায়। পরে পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে শিশুটির মৃত্যু হয়।

 

হাসপাতালে শিশুটির দাদি সাহেলা আক্তার এসব জানান। শিশুটির মা নিশি সন্তান হারিয়ে হাসপাতালে বুকফাটা আর্তনাদ করতে থাকেন। পরে পরিবারের লোকজন শিশুটির মরদেহ নিয়ে মাদারটেকের উদ্দেশে রওনা দেয়।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, পরিবারের লোকজন জানিয়েছে আপেলের টুকরা গলায় আটকে শিশুটির মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।