Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলেই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

admin • 06 Jun 2026, 04:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলেই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামীকাল রোববার বিকেলের মধ্যে আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দিতে হবে, কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। সন্তোষজনক উত্তর না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

শনিবার (৬ জুন) দুপুরে মিন্টো রোডের বাসায় স্বাস্থ্যখাতের অগ্রগতি বিষয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকাল ১০টা পর্যন্ত দেশব্যাপী সচেতনতামূলক র‌্যালি করা হয়েছে। রবীন্দ্র সরণী থেকে শুরু করে ঢাকা শহরসহ সারাদেশের জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধও প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

 

তিনি আরও বলেন, আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ে আরও ১ লাখ স্যালাইন পাওয়া যাবে। এর আগে, ১ লাখ স্যালাইন বিদেশ থেকে বিনামূল্যে এসেছে, ফলে মোট মজুদ দাঁড়াবে ২ লাখে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এই স্যালাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে আরও স্যালাইন সংগ্রহের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।