কুষ্টিয়ার কুমারখালীতে আদি কৃষি শিক্ষা ও সমাজসেবা সোসাইটি প্রতিষ্ঠান চালু ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশেই কুমারখালী উপজেলা বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তারা বলেন, শিক্ষা মানব বন্ধন শান্তির হাট বাজারে ঘেরা আমাদের এই প্রতিষ্ঠানটি। সংগঠনটি ১৯৯৯ সালে সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন নিয়ে কাজ শুরু করে লালন শাহের মাজারের পাশেই শিউরিয়াতে।
সাইজির শিক্ষাসহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিল সংগঠনটি। তবে একটি মহল এটিকে বাধা গ্রস্থ করছে দখন করেছে প্রতিষ্ঠানটি। যার ফলে সংগঠনের অফিসের কার্যক্রম চালাতে ব্যাঘাত ঘটছে। আর তাই দ্রুত এই সমস্যার সমাধানের দাবিও জানান তারা।
মানববন্ধনে কৌশিক আহমেদ চয়ন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মোঃ কিয়াম বিশ্বাস, মোঃ মামুনুর রশিদ মামুন, প্রকাশ, কেরামত আলী, মোঃ একরাম হোসেনসহ চুয়াডাঙ্গা, পাবনা, ঝিনাইদহ, নরসিংদীসহ উক্ত সংগঠনের বিভিন্ন জেলার অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত সংগঠনের সকল সদস্যই প্রায় বাউল সম্রাট ফকির লালন শাহের ভক্ত।





