Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

admin • 16 Nov 2024, 08:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে শনিবার (১৬ নভেম্বর) পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় কাশ্মীরি হাজী শাল, শাড়ি, থ্রি-পিস, মাই ফেয়ার ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, শীতের কম্বল, সাবান, সার্ফএক্সেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। 

 

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।