Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আজ ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Mohiuddin Ahmad Tanveer • 16 Jan 2023, 10:25 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আজ ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি রাজশাহী সিটি করপোরেশন এলাকা ও গাজীপুরের কাপাসিয়ায় মডেল মসজিদে সরাসরি যুক্ত হবেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ ওজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এ ছাড়া থাকবে হজে গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ। ইসলামী দাওয়াত, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি-বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধাও থাকবে।

 

এর আগে ২০২১ সালের ১০ জুন সারা দেশে একযোগে মোট ৫৬৪টির মধ্যে ৫০টি মডেল মসজিদের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।