Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আজ জেলহত্যা দিবস

admin • 03 Nov 2024, 10:43 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আজ জেলহত্যা দিবস

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।

জাতীয় চার নেতাই ছিলেন মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। এর মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দীন আহমদ ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে। এএইচএম কামারুজ্জামান ও মনসুর আলী ছিলেন মন্ত্রিসভার সদস্য।

জাতীয় চার নেতাকে হত্যার পরদিন লালবাগ থানায় একটি মামলা হয়। এতে বাদী হন তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল। 

 

জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস, ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠকসহ সব মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনী পাঠ্যবই ও সিলেবাসে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছেন তাজউদ্দীনের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আজ বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছে তাঁদের অবস্থান কর্মসূচি।

 

পরে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেবেন সোহেল তাজ। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।