Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

admin • 01 Jul 2023, 11:14 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে আজ নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়কপথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর ঘিরে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কোটালীপাড়া পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী কোটালীপাড়া পৌঁছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী আজ বিকেলেই জন্মস্থান টুঙ্গিপাড়া যাবেন। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী সেখানে রাত্রিযাপন করবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে রোববার সকালে দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

একইদিন (২ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।