Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক

admin • 01 Jun 2026, 10:48 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলছে অফিস-আদালত। নিজ নিজ কর্মস্থলে ফিরবেন লাখো কর্মজীবী মানুষ। অফিস-আদালতের পাশাপাশি ব্যাংক, বিমা, শেয়ারবাজার সবকিছুই চলবে স্বাভাবিক নিয়মে।

ঈদের ছুটি শেষে রোববার থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।

তবে প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে কাটাবেন। আবার কিছু প্রতিষ্ঠান প্রথম দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে।

উল্লেখ্য, ঈদুল আজহা উলপক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।