Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আগুন আতঙ্কে মধ্যরাতে রাস্তায় শত শত মানুষ

admin • 18 Apr 2023, 03:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আগুন আতঙ্কে মধ্যরাতে রাস্তায় শত শত মানুষ

রাজধানীর ওয়ারীর একটি ভবনে আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট যোগ দিয়েছে।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।

 

সরেজমিনে দেখা যায়, আগুন লাগার খবরে আশপাশের ভবনের বাসিন্দারা বাইরে বের হয়ে এসেছেন। তারা আগুন আতঙ্কে রাস্তায় অবস্থান করছেন বলে জানিয়েছেন। এ সময় ঘটনাস্থলে বহু মানুষদের ভিড় করতে দেখা যায়। আগুন লাগার পর ওই এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।

 

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার পর পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ বিদ্যুতের ট্রান্সফরমার ব্লাস্ট হয়। পরে বেবিশপ নামের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।