রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী তথ্য এ নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আজ রোববার সন্ধ্যায় আগারগাঁও তালতলা মোল্লাপাড়ার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে বাবা মশিউর (৫০) ও তাঁর ছেলে সাহদাবের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। অপরজনের মরদেহ মেঝে থেকে উদ্ধার করা হয়।
আহাদ আলী জানান, মরদেহ পুলিশ হেফাজতে আছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





