Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: আইনমন্ত্রী

admin • 14 Jul 2023, 04:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: আইনমন্ত্রী

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি। তার কারণ হচ্ছে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল।

স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই সংবিধান উপহার দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। যারা এই সংবিধান মানে না তাদের নিজেদের বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক হবে না।’

শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারে।’

এর আগে, তিনি আখাউড়া স্টেশনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেন, ‘আমরা শেখ হাসিনার পলিকল্পনা অনুয়ায়ী তাঁর নেতৃত্বে কাজ করব এবং ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’

এদিন ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে ১০টায় আখাউড়া এসে পৌঁছেন আইনমন্ত্রী। এসময় আখাউড়া উপজেলা চেযারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পরে তিনি সড়ক পথে নিজ উপজেলা কসবার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল গ্রামে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।