Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আখ ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

admin • 18 Aug 2023, 04:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আখ ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখ ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল রাজশাহীর বাঘা থানার খাগড়বাড়িয়া এলাকার ইসরাফিলের ছেলে। নিহত আমিনুল পেশায় একজন অটোরিকশা চালক।

বাগাতিপাড়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, আমিনুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যাননি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পাননি।

 

এদিকে শুক্রবার সকালে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখ ক্ষেত থেকে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

 

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।