এক্সক্লসিভ
জাতীয়
আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার
admin
• 29 Aug 2022, 04:24 AM
• পঠিত 1 বার
রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে সাহিদা নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে ডিওএইচএসের চার নম্বর রোডের একটি বাড়ির পেছন থেকে সাহিদার লাশ উদ্ধার করা হয়। নিহত সাহিদা সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। প্রায় ১৩ বছর ধরে ক্রিকেটার আকরাম খানের বাসায় কর্মরত ছিলেন সাহিদা।
কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিব জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





