Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটি ঘোষণা

admin • 10 Jul 2023, 07:20 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটি ঘোষণা

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটি অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে। রোববার (৯ জুলাই) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ড. আব্দুল খালেককে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

কো-চেয়ারম্যান হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। সদস্যসচিব করা হয়েছে বেগম শামসুন নাহার চাঁপাকে। তিনি আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

উপ-কমিটিতে ৬৮ জন সদস্য রাখা হয়েছে। তারা হলেন মো. আফছারুল আমীন, আব্দুস সোবহান গোলাপ, একেএম শাহজাহান কামাল, এম এ মতিন, মো. কুদ্দুস, অধ্যাপক (অব) মো. নুরুল্লাহ, অধ্যাপক ডা. জাকিয়া পারভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. পি এম সফিকুল ইসলাম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূইয়া, অধ্যাপক ড. আবুল কাশেম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।