Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়া জামালপুরের সেই ডিসি প্রত্যাহার

admin • 14 Sep 2023, 08:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়া জামালপুরের সেই ডিসি প্রত্যাহার

এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে— সরকারি কর্মকর্তা হয়েও জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদের এমন বক্তব্যে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তাকে বদলি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপসচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত সোমবার (১১ সেপ্টেম্বর) জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা সমালোচনা শুরু হয়েছে।

এদিকে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) মোঃ শফিউর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।