Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় এক্সক্লসিভ

আওয়ামী লীগ প্রস্তুত, খেলা হবে: কাদের

admin • 24 Dec 2022, 12:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগ প্রস্তুত, খেলা হবে: কাদের

১০ তারিখেও পারেনি, ৩০ তারিখেও তারা পারবে না। আওয়ামী লীগ প্রস্তুত। খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে।

শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরো বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে। এই জিয়াউর রহমান বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান। মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। এসব ইতিহাস আমাদের ভুলে গেলে হবে না।

তিনি আরো বলেন, আমরা কিছুটা বিপদে। কিন্তু শেখ হাসিনা বসে নেই। তিনি ক্রাইসেস ম্যানেজমেন্টে সেরা। আওয়ামী লীগের প্রতিপক্ষরা হিংসায় জ্বলে যাচ্ছে। তাদের মনে জ্বালা, অন্তরজ্বালা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।